শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ আটক ২

মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলাসহ মহেশখালীর জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, “মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি।আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে“।

এই খবরে কালারমারছড়ায় স্থানীয় লোকজন রাস্তায় নেমে সড়ক আটকে বিক্ষোভ করতে দেখা যায়, পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...