শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ আস্তানা ধ্বংস, অস্ত্র উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় আজ বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

জানা গেছে, সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। অতর্কিত এই অভিযানে দিশেহারা হয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়।পরবর্তীতে আস্তানা তল্লাশি করে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট, ইউনিফর্ম এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।

উল্লেখ্য, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালিয়ে আসছে। সেনাবাহিনীর এই অভিযান তাদের অবৈধ কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...