শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি নিয়ে জামায়াতের বিবৃতি

ভারতের ‘রিপাবলিক টিভি’তে চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের যে খবরটি প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ভারতের রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে বলেছেন, চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাত ছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। আমি এ উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে, ভারতীয়দের এ ধরনের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে’। উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি।

সেই সঙ্গে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...