বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীর ওসিকে দুই মাসের মাথায় রংপুরে বদলি

যোগদানের দুই মাসের মাথায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টাস ঢাকা পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পশ্চিম জোন থেকে কর্ণফুলীর ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মনির হোসেন সিএমপিতে আসার আগে ডিএমপির কাফরুল থানায় ইন্সপেক্টর (অপারেশন)সহ ঢাকার একাধিক থানায় চাকরি করেন। এছাড়াও চট্টগ্রাম জেলার লোহাগড়া থানাধীন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। মোহাম্মদ মনির হোসেনের নিজ জেলা চাঁদপুর।

এবার তাকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়ার মাত্র দুই মাসের মাথায় রংপুর রেঞ্জে বদলি করা হয়।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...