শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

১০১ পরীক্ষার্থী পাস, জিপিএ-৫ পেল আরো ৬১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৪২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে অনুত্তীর্ণ ১০১ পরীক্ষার্থী পাস করেছে, গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে আরো ৬১ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান বলেন, এইচএসএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন। তবে এবার ফেল থেকে জিপিএ-৫ কেউ পায়নি।

উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। এছাড়া নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরিক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন।

গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...