শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩৯ জন রোগী। বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুই জন হলেন, ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০)। এর মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। দুই জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন।

সোমবারের (১৮ নভেম্বর) সিভিল কার্যালয়ের তথ্যনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় ৭০৯ জন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...