শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মধ্যরাতে হাসিনার সমর্থনে মিছিল, গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১১টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তার মধ্যে মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তিনি চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও সাবেক মেয়র আজম নাছিরের অনুসারী। অন্যদিকে একই ঘটনায় চান্দগাঁও থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে দিদার নামের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নিষিদ্ধি সংগঠন ছাত্রলীগের মো. সজীব হোসেন (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলা আছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...