Monday, 9 November, 2026

চট্টগ্রামে এমইএস কলেজ ছাত্রদলের কর্মসূচিতে বাধা, সংঘর্ষে আহত ১

চট্টগ্রাম নগরীর ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের ব্যানার টাঙ্গানো ও মতবিনিময় সভা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ককটেল ফাটানোর অভিযোগ উঠেছে। এতে কলেজটির এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মামুন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

তবে ছাত্রদলের কেউ সংঘর্ষে জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির নেতারা। ওমর গনি এমইএস কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তারেক আজিজ বলেন, আজকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে প্রতিনিধি দল আসে। আমারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে আমাদের প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় কিছু নামধারী ছাত্র হট্টগোল শুরু করে। সেখানে পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিল। যারা এসব করেছে তারা ছাত্রলীগের রাজনীতি করে এখন সাধারণ শিক্ষার্থী সেজে কলেজ অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা সেটি হতে দেব না।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোনো ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠান শুরু করে ছাত্রদল নেতারা। সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মারধরও করে বলে অভিযোগ করেন তারা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি টিম ও স্থানীয় ছাত্রদল নেতাসহ কলেজ ক্যাম্পাসে গিয়ে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছিলেন। তখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন গিয়ে তাদের ‘কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ’ বলে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে ৷ এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...