শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোহানকে (২৪) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

গতকাল সোমবার অপর এক অভিযানে মো. সজীব হোসেন (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দক্ষিণ মোহরার শাহ আলম কন্ট্রাক্টরের বাড়ি এলাকা থেকে আমিনুল ইসলাম রোহানকে গ্রেপ্তার করা হয়। রোহান চান্দগাঁও এলাকার আব্দুস সবুরের ছেলে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আমিনুলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে। কোতোয়ালী থানার বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার আসামি আমিনুল। অপরদিকে গতকাল অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী মো. সজীব হোসেনকে গ্রেপ্তার করার কথা জানান ওসি মো. আফতাব উদ্দিন। গ্রেপ্তার সজীব ভোলা উপজেলার বেলু মিয়ার উমচর বাউলি বাড়ির মো. জালাল বাউলীর ছেলে, বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকায় থাকেন। তার বিরুদ্ধে জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার ঘটনায় চান্দগাঁও থানায় মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...