শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগ্রাবাদে নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হাজীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে ৪৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরের হাজীপাড়াস্থ আবু সৈয়দের বিল্ডিংয়ে সেন্টারিংয়ের কাজ করার সময় এ দুর্ঘনাটি ঘটে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি কাজী রফিক।

নিহতের নাম মো. এরশাদ। তিনি নগরের ডবলমুরিং থানাধীন মৌলভী পাড়াস্থ রানাদের বাড়ির বাসিন্দা। নিহত এরশাদের দুই ছেলে ও এক মেয়ে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আগ্রাবাদ হাজীপাড়ার সৈয়দের বিল্ডিংয়ে ৪ তলার সেন্টারিং এর কাজ করার সময় দুপুর ১২টার দিকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মাথা ও নাক, মুখে গুরুতর জখম হয়।

পরে তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান তিনি আগেই মারা গেছেন। তারা আরও জানান, গত বেশ কয়েকদিন যাবত তাকে প্রায়ই চিন্তিত থাকতে দেখা যেত।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, হাজীপাড়ায় ৪ তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এখনো নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...