বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আগে পুলিশ ভুয়া মামলা দিতো, এখন দিচ্ছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন জনগণ দিচ্ছে ১০ টা নাম ৫০টা বেনাম। আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এমন মন্তব্য করেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভুয়া মামলায় কেউ যেন হেনস্তার শিকার না হয় সেদিকে সরকার সজাগ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। যদি একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এরকম যাদের আছে কাউকে কি ধরা হইছে? মামলাটাতো আমার পুলিশ, র‍্যাব, আর্মি, আনানসার দেয়নি। পাবলিক দিয়েছে। এজন্য আপনি যে কোনো হেনস্তার শিকার হননি এজন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা।’

পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে :

পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনালের মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের কাছে অনুরোধ রেখে বলেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ—মিথ্যা সংবাদ দিবেননা। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই।’

তিনি বলেন, ‘তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা (সাংবাদিক)।’

জুলাই হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের গ্রেপ্তারের নির্দেশ :

জুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে সিএমপি শুধু একজন এবং র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে পারেনি। এমনকি অস্ত্রও উদ্ধার করা যায়নি—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উপস্থিত পুলিশ কমিশনারকে অস্ত্রধারীদের তালিকা করে তাদের গ্রেপ্তারে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...