শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চালানো হবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাবে ঢাকা। তবে তিনি বলেন, তার দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার কোনো আপত্তি নেই।

ঢাকায় তার বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ভারতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। খবর বাসসের।

অধ্যাপক ইউনূস তার সরকার গঠনের ১০০ দিনের কার্যক্রমের পক্ষে অবস্থান নেন এবং কট্টরপন্থার উত্থান ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনকে প্রপাগান্ডা বলে অভিহিত করেন। যদিও এ ধরনের প্রতিবেদনের জেরে তার সরকার ভারত ও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী (তৎকালীন) ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়ে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...