Monday, 9 November, 2026

বাঁশ কাটতে বাধা দেওয়ায় চট্টগ্রামে যুবককে পি‌টিয়ে খুন, থানায় মামলা

চট্টগ্রাম নগরীতে বাঁশ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ ইসমাইল (৪২) নামের একজনকে পিটিয়ে খুনের ঘটনায় মামলা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিংয়ের শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা করে নিহতের প‌রিবার। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত করে বন্দর থানার ও‌সি সুলতান আহসান জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করার পর ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাঁশ কাটার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন শিকার হয়েছে ওই ব্যক্তি।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...