শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

৫ আগস্ট স্বৈরাচার পতনের দিনে আওয়ামী পুলিশ লীগের গুলিতে আহত মেখলের সূর্য সন্তান সিয়ামের জন্য দেশনায়ক তারেক রহমানের সহায়তা পৌঁছে দিতে তার বাড়িতে যান কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় হাটহাজারীর মেখলে সিয়ামের বাড়িতে গিয়ে মীর হেলাল বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পাশে দেশনায়ক তারেক রহমান সবসময় আছেন এবং থাকবেন। এছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিএনপির যেসকল নেতাকর্মী গুম, খুন হয়েছে তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পরিবারের পাশে থাকবেন। একটি মহল আন্দোলনের সফলতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের জন্য দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। গণতান্ত্রিক সরকার গঠন হ‌ওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেওয়ার অপচেষ্টা করবে।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীঐক্যবদ্ধ আছে। ধৈর্য্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি আহবায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপি’র আহবায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, ডাক্তার রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব অহিদুল আলম অহিদু, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এম, এ শুক্কুর মেম্বার, মেখল বিএনপি সভাপতি ইসমাঈল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক জি.এম. সাইফুল প্রমুখ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

‘রেইনবো নেশন’ গড়ে তোলার অঙ্গীকার আমীর খসরুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি...

মিথ্যা আশ্বাসের রাজনীতি পরিহারের ডাক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক...

সিএমপির আদেশ অমান্য করলে নেওয়া হবে আইনী ব্যবস্থা

এতদ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পলোগ্রাউন্ড...

জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী...