শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড়তলী থানা লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের আসামি গ্রেপ্তার

৫ আগস্ট চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত সন্দেহে মো. পারভেজকে (২৮) পাহাড়তলী থানাধীন সিগন্যাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) ভোরে নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।

তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে মো. পারভেজও জড়িত ছিল। জিজ্ঞাসাবাদে সে তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে বলে জানায়। উক্ত অস্ত্রটি সে পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রী বাড়ির পিছনে পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে কালো রঙের পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রেখেছে।

তিনি আরো বলেন, একটি আভিযানিক দলকে সাথে নিয়ে হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রীর বাড়ির পিছনে অবস্থিত পরিত্যক্ত ভবনের পাশে অভিযান চালিয়ে আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে আজ শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে এক-নলা বন্দুকটি উদ্ধার করা হয়।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...