শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চান্দগাঁওয়ে আটক ১০

চট্টগ্রামের চান্দগাঁও থানার খালাশী পুকুর পাড় সিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৫২টি তাস ও নগদ এক হাজার ৬৩৪ টাকাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হল- চান্দগাঁও থানার বলিরহাট, শিকদার বাড়ির মো. জয়নালের মো. মিরাজ (১৯), মো. আবুল কালামের ছেলে মো. রবিউল (২৪), আজগর সওদাগরের কলোনির মো. আব্দুল আলীর ছেলে মো. শাহীন (৩০), কোদালকাটা, বাদশা কলোনির মো. আবু কালামের ছেলে মো. শিপন (২৮), ফাতেহার বাপের বাড়ির মো. শামসুর রহমানের ছেলে মো. মুন্না (২৫), মো. তোফায়েল আহমদের ছেলে মো. সাহাবুদ্দিন (৩৫), কাউসারের দোকানের মিস্ত্রির আবুল ফজলের ছেলে মো. জাহেদ (৩০), খাজা রোড, খালাশী পুকুর পাড়, হাজী এজাহার মিয়া সওদাগরের বাড়ির মৃত খয়রাতী মিয়ার ছেলে মো. ইউসুফ (৪২), মৃত শামসুল ফকিরের ছেলে মো. মফিজ (৫০) ও শিকদার বাড়ির মৃত মজিবুরের ছেলে মো. মফিজ (৫০)।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলম খান জানান, আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...