শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ার সীমান্ত থেকে দুইটি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ আটক ১

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আলতাফ মিয়ার পুত্র আব্দুর রহিম (৩২)। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আজ রোববার বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২৪ নভেম্বর) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

এ নিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন আটককৃত আসামীকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...