শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

না ফেরার দেশে হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ এসএম আইয়ুব

হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এসএম আইয়ুব স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শনিবার বিকালে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার বাদে জোহর বাঁশখালীর কাথারিয়ায় নিজের প্রতিষ্ঠিত মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসএম আইয়ুব দীর্ঘদিন ধরে হাজেরা তজু ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রধান এবং গত বছর থেকে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তাকে কলেজ থেকে পদত্যাগে বাধ্য করা হয়। প্রফেসর আইয়ুব বিষয়টি মেনে নিতে পারেননি। এ ঘটনার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে, তিনি স্বাভাবিকভাবে কারো সাথে কথা বলেননি এবং বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। গতকাল শনিবার সকালে স্ট্রোক করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রফেসর এসএম আইয়ুব নিজ এলাকায় দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সৈয়দ আলফা মিয়াজি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উত্তর বাগমারা মাদ্রাসার ভূমি প্রদান করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রেখেছিলেন।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...