শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ডেইরি ফার্মের তিনজনের হাত-পা বেঁধে ১৪টি গরু ডাকাতি

নগরে একটি ডেইরি ফার্ম থেকে ৯টি গাভীসহ ১৪টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে পতেঙ্গা থানার মাদ্রাসা গেট ভিআইপি রোড ‘জুলেখা ডেয়রী ফার্ম’ এ ঘটনা ঘটে।

ফার্মটির মালিক মো. ফয়েজ আহম্মদ চৌধুরী গতকাল রোববার পতেঙ্গা থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।

ডাকাতি করে নিয়ে যাওয়া গরুর মধ্যে ৯টি সাদা কালো রংয়ের ফ্রিজিয়ান জাতের গাভী, চারটি কালো–সাদা রংয়ের ও একটি লাল রঙের বাছুর রয়েছে। এসব গরুর মূল্য ৩০ লাখ টাকা। ডাকাতদল ফার্মটির দুই কর্মচারীসহ ৩ জনের মোবাইল এবং ফার্মের সিসি ক্যামেরা ডিভিআর নিয়ে গেছে। যার মূল্য ৪৭ হাজার ৩৫০ টাকা। এদিকে পতেঙ্গা থানার পুলিশ জানায়, ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে তাদের টিম মাঠে কাজ করছে।

ফার্মটির মালিক মো. ফয়েজ আহম্মদ চৌধুরী মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ৪টায় তিনি ফার্মের দুই কর্মচারীকে কল দিলে তাদের মোবাইলে বন্ধ পান। এতে সন্দেহ হওয়ায় সেকান্দর নামে একজনকে খামারে খোঁজ নিতে পাঠান। কিছুক্ষণ পর তার মোবাইলও বন্ধ পান। পরে সাড়ে ৪টার দিকে তিনি নিজেই ফার্মে আসার সময় কমিশনার ঘাটা চার রাস্তার মোড়ে অজ্ঞাত নম্বরের দুটি পিকআপে করে গরু ও গরুর বাছুর নিয়ে সী–বিচের রাস্তার দিকে যেতে দেখতে পান।

ফয়েজ আহম্মদ বলেন, পরে ফার্মে এসে কর্মচারী মো. শরীফ (১৮), আবদুল আল মাহমুদ ও সেকান্দরের হাত –পা রশি দিয়ে ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। পরে বাঁধন খুলে দিলে তারা জানায়, অজ্ঞাতনামা ২০ থেকে ৪৫ বছর বয়সী ১০ থেকে ১২ জন ডাকাত ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও কিরিচ নিয়ে ফার্মে প্রবেশ করে তাদের হাত–পা বেঁধে গরু নিয়ে যায়।

খান\চট্টলা

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...