Sunday, 8 November, 2026

সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

রবিবার (০১ ডিসেম্বর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসী হলেন মো. মামুন (৪০) ।নিহত মামুন সরফভাটা এলাকার মেহের বাপের বাড়ির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে হাসপাতালে ৬ জন রোগী আনা হয়। যাদের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. শাহেদ জানান, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...