শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের গুণী সাংবাদিক মাহবুব উল আলম আর নেই

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মাহবুব উল আলম আর নেই।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল আলম।মৃত্যুকালে এই গুণি সাংবাদিকের বয়স হয়েছিল ৮৫ বছর।

আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টায় নগরের শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক নেতা মাহবুব উল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

প্রসঙ্গত, গুণী সাংবাদিক মাহবুব উল আলম সর্বশেষ দৈনিক আজাদীর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অসংখ্য প্রকাশনা রয়েছে।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...