শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চিন্ময়ের শুনানি পেছালো আরও একমাস

রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় গ্রেপ্তার সনাতন জাগরণ মঞ্চের নেতা ও অব্যাহতি প্রাপ্ত ইসকনের ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি একমাসের জন্য পিছিয়েছে আদালত। ২০২৫ সালের ২ জানুয়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে সনাতন ধর্মীয় সংগঠনের এই নেতার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।

আদালত সূত্র জানা গেছে, এইদিন আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। জামিন শুনানিতে তাঁর পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবীও। রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া। এছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ শতাধিক আইনজীবী এইদিন শুনানিতে অংশ নেন।

এই শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ছিল নিরাপত্তার কড়াকড়ি। আদালতের প্রবেশ মুখেই পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এইদিকে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী শুভাশিস শর্মাও ৩৩ নম্বর আসামি। এছাড়াও তাঁর অনুসারী আরও ৫০ জনের অধিক আইনজীবীকেও আসামি করা হয়েছে। ফলে গ্রেপ্তার ও হামলার আতঙ্কে তারা আদালতে আসেননি বলে জানান তারা।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সাথে সংঘর্ষ হয় পুলিশের। পরে ত্রিমুখী সংঘর্ষে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে। যিনি সরকারি কৌঁসুলি হিসেবে নিযুক্ত হয়েছিলেন সম্প্রতি।

আইনজীবী আলিফ খুন এবং আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করেন তাঁর বাবা এবং ভাই। বাবার করা হত্যামামলায় ৩১ জনকে আসামি করা হলেও ভাইয়ের করা মামলায় এজাহারনামীয় আসামি করা হয় ১১৬ জনকে। সেই মামলায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী শুভাশিস শর্মাও ৩৩ নম্বর আসামি। এছাড়া তাঁর অনুসারী আরও ৫০ জনের অধিক আইনজীবীকে আসামি করা হয়েছে।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...