বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে: আব্দুল্লাহ্ আল নোমান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে শেখ হাসিনার দেশবিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরের ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় থাকাবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন আর এখনো ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন।

আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে।

আবদুল্লাহ আল নোমান বলেন, দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে।

তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিকদল ও বিএনপি নেতাকমীর্দের সজাগ থাকার আহ্বান জানান।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ সাঈদ আল নোমান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আবদুল শুক্কুর, শাহনেওয়াজ চৌধুরী, মোতালেব চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, সহ-সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, ওয়াসা শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ জামাল প্রমুখ।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামের শুলক বহরে ৫০০ বিএনপি নেতাকর্মীর মাঝে ইফতার বিতরণ

সামাজিক বৈষম্য দূরীকরণে বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

আবুজর শেখকে গুলি করে হত্যা: হাসিনা-কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানের আবুজর শেখকে (২৪)...

লোহাগাড়ায় সিএনজি-মিনিট্রাক সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনিক...

বায়েজিদে র‌্যাবের অভিযানে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন...