বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লামায় বাস টার্মিনালে আগুনে পুড়লো এম্বুলেন্সসহ দুটি গাড়ি

 

পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি এম্বুলেন্স এবং একটি নোহা গাড়ি আকস্মিক আগুনে পুড়ে গেছে।

রবিবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া গাড়ির মালিকরা হলেন মো. আজগর (এম্বুলেন্স) এবং ডা. নুর মোহাম্মদ (নোহা)। জানা যায়, নোহা গাড়িটি চালাতেন এম্বুলেন্সের মালিক মো. আজগর। তিনি জানান, “রাত ৩টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে রোগী নিয়ে এসে গাড়িটি টার্মিনালে পার্কিং করি। আনুমানিক ভোর সাড়ে ৫টায় আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।”

লামা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরের দিকে টার্মিনালে পার্কিং করা গাড়িগুলোর পাশে হঠাৎ আগুন দেখা যায়। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে এম্বুলেন্সটি সম্পূর্ণ এবং নোহা গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এ বিষয়ে লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, “আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।”

এদিকে, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...