শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঋণের টাকা ফেরত পেতে এস আলমের বাড়ির সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

ডেস্ক রিপোর্ট: এস আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম মাসুদের বাড়ির সামনে বিনিয়োগ করা ঋণের টাকা ফেরত পেতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার কর্মকর্তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

টাকা আদায়ের জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল। তিনি বলেন, “জনগণের আমানত গ্রহণ করে আমরা বিনিয়োগ করে থাকি। বিনিয়োগের টাকা আদায় না হওয়ায় এখন একটি সংকট সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, ব্যাংকটির বিনিয়োগ করা ৬৫ হাজার কোটি টাকার মধ্যে নামে-বেনামে ৪৫ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। এর মধ্যে চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে নিয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

একটি গ্রুপকে কেন এত টাকা বিনিয়োগ করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি আর আগের পরিস্থিতি এক ছিল না। যার কারণে বিনিয়োগগুলো সঠিকভাবে যাচাই-বাছাই করা সম্ভব ছিল না।”

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...