বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানের সাবেক এমপি এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর ৫ দিনের রিমান্ড

 

চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. আলমগীর এই আদেশ দেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোতোয়ালী থানার ৩৪/২৪ নম্বর মামলায় রিমান্ডের আবেদন করা হয়। মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিম চৌধুরীকে আদালতে আনা হয়। মামলার তদন্তের স্বার্থে রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ডেক্স রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...