বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় ছাত্রদলের মানববন্ধব অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধব করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (১০ডিসেম্বর) দুপুরে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সামনে এ বি সি আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারেফুল ইসলাম মারুফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরশাদুল আলম, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য নাঈমুর রহমান হৃদয়।

এসময় বক্তারা গত ১৫ বছর আওয়ামী সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীসহ সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সাংবাদিক নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবী জানান।

এতে উপস্থিত ছিলেন ,পেকুয়া সদর পশ্চিম জোন শাখার সভাপতি সোহেল, পেকুয়া সদর পূর্ব জোন শাখার সভাপতি তামিম হোসাইন, শিলখালী ইউনিয়ন শাখার সভাপতি আরফাত হোসেন, টইটং ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদ, সদর পশ্চিম জোন শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিয়া কলেজ ও বিএম আই কলেজের ছাত্রদল নেতারা প্রমুখ।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...