রাঙ্গুনিয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি।
মঙ্গলবার(১০ডিসেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন ও সদস্য সচিব আবু আহমেদ হাসনাত এর নেতৃত্বে চন্দ্রঘোনা, মরিয়ম নগর ও পোমরা ইউনিয়নের সর্বস্থরের মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন।
৩১ দফা কে ‘আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা’ হিসেবে উল্লেখ করে অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এ ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে এ দফাগুলো হচ্ছে তার রূপরেখা।
এসময় রাঙ্গুনিয়া উপজেলা , ইউনিয়ন ,ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আর ইমন/চট্টলা২৪

