চট্টলা২৪ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলীধীন ঝাউতলা মাজার গলি এলাকায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেলিভিশন বিস্ফোরণ হয়ে একটি বসতঘর পুড়ে গেছে।
জানা গেছে, ঘরের ভেতরে শোকেসের ওপর রাখা টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
পরে সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ আর ইমন/চট্টলা২৪

