বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বদলিতে স্বচ্ছতা, রুপান্তরের কারিগর চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের বদলি নিয়ে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে নজির স্থাপন করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রথম বারের মতো ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে লটারির মাধ্যমে ।

লটারির মাধ্যমে সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন করছে জেলা প্রশাসক ফরিদা খানম

জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ নিয়েছোন বর্তমান জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়,  বর্তমান কর্মস্থলে কর্মকাল তিন বছর অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে  আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। এই পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ফরিদা খানম; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাগণ।

এসময়  জেলা প্রশাসক ফরিদা খানম  বলেন, “আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি পদায়িত কর্মকর্তাগণ মানুষকে আন্তরিকতার সহিত সেবা প্রদান করবেন”।

দীর্ঘদিন একটি চক্রের হাতে নিয়ন্ত্রিত হওয়া তহসিলদারদের পদায়ন লটারির মাধ্যমে হওয়ায় খুশি চট্টগ্রামের  ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারাও।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...