চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে পড়ুয়া দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সন্দীপ ছাত্র ফোরামের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
চবি’র চাকসু ভবনে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চবির যোগাযোগে ও সাংবাদিকতা বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী নুরুনবী রবিন।
এতে সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের (২০১৯-২০) সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান রিফাত ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী সোহেল উদ্দীন।
কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি আইন উদ্দীন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাহফিমুল হক।
সভাপতি রিফাত বলেন, “সন্দ্বীপ ছাত্র ফোরাম আমাদের সবার। আমরা একসঙ্গে কাজ করে এই ফোরামকে একটি স্বপ্নপূরণের প্ল্যাটফর্মে পরিণত করব, যেখানে প্রতিটি সদস্যের সমান সুযোগ থাকবে এবং সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় সন্দ্বীপের সুনাম ও সম্ভাবনা বাড়াবে। অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো ”
এ আর ইমন/চট্টলা২৪

