বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সীতাকুণ্ডে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর সীতাকুণ্ডের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেন, আমাদের বিগত ১৫ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন অন্যায়ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার।

গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপর থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এ জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, স্বাধীনতা দর ৫৩ বছরে ক্ষমতার পালা বদলে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে। এরপর যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করেছে। জামায়াত ইসলামী এ গণতন্ত্র বিশ্বাস করে ও জনগনের রায়ের ভিত্তিতে ক্ষমতার পালাবদলকে বিশ্বাস করে এবং নির্বাচনমুখী দল। ইতিমধ্যে আগামী নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ৩০০ আসনের প্রার্থীদের নাম ঘোষনা করেছেন। এ জাতীয় নির্বাচনে অংশগবরহন করব’। যাদের নাম ঘোষনা করেছে তারা কাজ শুরু করে দিয়েছেন। আমরা এককভাবে কাজ করে যাচ্ছি বর্তমানে কোন জোট নেই। যদি সকল দল একমত হয়ে জাতীয় ঐক্য তৈরি হয় তবে আমরাও তার বাইরে নয়’। কেননা দেশের স্বার্থ যেখানে বড় জামায়াতে ইসলামী তার সাথে রয়েছে। কথায় আছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, আর এখনো নির্বাচনের সময় অনেক দুরে, কারন কখন নির্বাচন সেটা এখনও কেউ জানে না।

  • জামায়াতে ইসলামীকে ভোট দেবে কেন?

এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের পজিটিভ কাজ করে যাচ্ছি’ এই পজিটিভ কাজ করে ভোটারদের মোটিভেশন করছ। কেননা পুর্বে আমাদের দুজন মন্ত্রী ছিলেন তাদের কেন দুর্নীতি কিংবা অনিয়মের প্রমান করতে পারেনি। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি। এগুলো দুরা করা না যায় সুশ্বাসন আসবে কি করে! সে ক্ষেত্রে জামায়াতে ইসলামী ভোটটাকে আমানত মনে করি। এ আমানতকে রক্ষা করা।

এই মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

মতবিনিময় সভায়, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার তাগিদও দেন তিনি।
‘যখন মেধাবী, যোগ্যরা আসবে তখন এই চেয়কর ছেড়ে দিতে হবে’ যদি বলি এখানে (চেয়ারে) বসছি তো বসছি’ সারাজীবন থাকব’। এটা আমার বাবার তালুক নয়। সেই হিসেবে আপনারাও স্বাগতম জানাবেন’ আশ্বা রাখছি। আগামীতে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ব। সবাইকে সাথে নিয়ে এবং পরামর্শ নিয়ে সীতাকুণ্ড গড়ব’ বলে জানান তিনি।

জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও মিডিয়া সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুস সালাম, উত্তর জেলার মিডিয়া সম্পাদক মুহাম্মদ রফিক, উপজেলার সেক্রেটারি মুহাম্মদ তাহের, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী প্রমূখ। এতে সীতাকুণ্ডের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ নাকচ করল ইরান

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইরানের সশস্ত্র...

দুবাই-দোহা রুট বন্ধ, চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা ৫০

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও...

উন্নয়ন প্রকল্পের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা

তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের...

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর ছাত্র আবু...