বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পু ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সাইমন (১৫) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শাকপুরা ইউনিয়নের বোয়খালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারীচালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজিচালিত টেম্পুর সাথে (চট্টো মেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো আটক করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত সাইমন উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে।
এ আর ইমন/চট্টলা২৪

