Sunday, 8 November, 2026

চট্টগ্রামের বিজয় মেলায় জনস্রোত

কারো হাতে লাল সবুজের পতাকা আবার কারো কারো ব্যাগভর্তি জিনিসপত্র। কেউ মেলায় সবে প্রবেশ করতেছেন কেউবা ঘুরাফিরা শেষ করে বের হচ্ছেন। মেলার ভেতরে, বাইরে পা ফেলার জায়গা নেই বললেই চলে। মূল ফটকে জনস্রোতের ধাক্কা। শুধু মুল ফটক নয় মেলার স্থানে আসার সড়কগুলোতেও দীর্ঘ জানযট।
নারী, শিশু ছাড়াও তরুণ-তরুণীর আসছনে, স্টল স্টলে ঘুরে বেড়াচ্ছেন। তবে যে পরিমাণ মানুষ সে পরিমান কেনাকাটা নেই বললেও চলে।

এমন দৃশ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের কাজীর দেউড়ির বিজয় মেলার।

সপরিবারে মেলায় এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল খালেক। তিনি প্রধান ফটকে ভিড় দেখে মেলায় ঢোকার সাহস পাননি। ফিরে যাওয়ার সময় বাংলানিউজকে বলেন, বিজয় মেলা চট্টগ্রামের একটি বড় মেলা। ছোট্ট পরিসরে এত বড় মেলা আয়োজন সম্ভব না। আয়োজকদের উচিত মেলায় প্রবেশ ও বের হওয়ার অন্তত চারটি ফটক করে দেওয়া।

বন্ধুদের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন কলেজছাত্রী তাসলিমা নাসরিন। তিনি বলেন, মেলার ভেতরে ঢোকা তো দুঃস্বপ্ন। মেলার দক্ষিণ পাশের সড়কের যে ফুটপাত তা-ও ভাড়া দেওয়া হয়েছে দোকানিদের কাছে। হেঁটে যে প্রবেশপথে যাবো তার উপায় নেই। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি।

সবাই যে ফিরে যাচ্ছেন তা কিন্তু নয়। অনেকে সাহস করে ভিড় ঠেলে ঢুকছেন মেলায়। কেউ কেউ শিশুসন্তানকে কাঁধে নিয়ে ভিড়ের ঝাপটা এড়িয়ে মেলায় ঢুকতে দেখা গেছে।

একজন দোকানি জানান, ছুটির দিনে দর্শক সমাগম হয়েছে বেশি। কিন্তু ক্রেতা নেই। যারা এসেছেন তারা মেলায় ঘুরে ফুচকা, চটপটি খেয়ে বাসায় ফিরছেন।

মেলায় মাটির জিনিস, কুটির শিল্প, হাঁড়ি-পাতিল, খেলনা, ওড়না, ত্রিপিস, চুড়ি, ইমিটেশনের গহনা, ব্লেজার, শীতের পোশাক, মুড়ি মুড়কি, চটপটি, ফুচকা, বগুড়ার দই, ব্যাগ, পাপোসসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রীর শতাধিক স্টল রয়েছে।

বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্যসচিব আহমেদ নেওয়াজ বলেন, ১৯৮৯ সালে যেখানে বিজয় মেলা শুরু হয়েছিল সেখানে এবারের বিজয় মেলা উদ্বোধন হলো। বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীকের ইচ্ছায় এবারের মেলার আয়োজন। সরকার এ মেলা আয়োজনে আমাদের অনেক সহযোগিতা করেছে। এটা সবার মেলা, জনগণের মেলা। বায়ান্ন, ঊনসত্তর, একাত্তর, নব্বই, চব্বিশে কী হয়েছিল সেই বিষয়গুলো প্রজন্মকে জানানোর জন্য এ মেলার আয়োজন। এখানে আমাদের অনেক স্মৃতি।

বুধবার (১১ ডিসেম্বর) শুরু হওয়া ছয় দিনের বিজয় মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

 

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...