ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৪১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এ বছর মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১৮৮ জন।
এদিকে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৬১ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ৪৪ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ৮ জন এবং সিলেটে ৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

