শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পরিস্থিতি

নগদ আর্থিক সহায়তা পাওয়ায় দেশের তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পরিস্থিতির উন্নতি ঘটছে। কমেছে গ্রাহকদের অতিরিক্ত ভিড়, তবে এখনো চাহিদামতো অর্থ উত্তোলনে কিছুটা বাধার মুখে পড়ছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা আশা করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।

রাজধানীর মতিঝিলের সোশ্যাল ইসলামী ব্যাংকের করপোরেট শাখায় গত মাসেও আমানত উত্তোলনে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বর্তমানে সেই ভিড় অনেকটাই কমেছে। গ্রাহকরা জানান, টাকা তুলতে গেলে নির্দিষ্ট শাখায় যেতে বলা হচ্ছে, যা এখনো ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শাখাটির ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। আশা করছি, দুই সপ্তাহের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে ১০০টি এটিএম বুথ চালু আছে, এবং আগামী সপ্তাহে সব বুথ কার্যকর হবে।”

ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমাদের ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। প্রত্যেক বোর্ডের নেতৃত্বে আমার পূর্ণ আস্থা আছে, তারা এ অর্থ ব্যবস্থাপনা করে পরিস্থিতি উন্নত করতে সক্ষম হবেন।”

কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় তারল্য সংকটে থাকা অন্যান্য ব্যাংকগুলোর পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি আর্থিক সহায়তার প্রয়োজন হবে না।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...