বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ ৭ বছর পর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া

চট্টলা২৪ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আগামী ২১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সমাবেশের আয়োজন করছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০১৭ সালের পর এটি হবে তার প্রথম কোনো সমাবেশে সরাসরি উপস্থিতি।

বিএনপির সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানান। খালেদা জিয়া প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন, তবে তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তার অংশগ্রহণ।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “যদি আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখেন, তিনি সমাবেশে অংশ নিতে পারবেন।” ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কারাবন্দি হওয়ার পর থেকে খালেদা জিয়া কার্যত গৃহবন্দি ছিলেন। ২০২০ সালে করোনা মহামারির মাঝে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়, তবে তিনি রাজনীতি করতে পারছিলেন না।

খালেদা জিয়া সর্বশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন। ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে।

এ আর ইমন/ইমন দাশ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...