বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডি-৩২-এ বিশৃঙ্খলার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেত্রীসহ দুই নারী গ্রেফতার

চট্টলা২৪ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তিনি ধানমন্ডি এলাকায় একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক জানান, নিশিতা ইকবাল নদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, শনিবার সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরের নিরাপত্তা বেষ্টনি ভেঙে ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে যান দুই নারী। তাদের একজন মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ, অন্যজন নিলুফার ইয়াসমিন। এ সময় জনতার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে তাদের ধানমন্ডি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মিষ্টি সুভাষ এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে কেক কাটার সময়ও জনতার সঙ্গে তার বিবাদ হয়েছিল, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

রমনা বিভাগের এডিসি ইলিয়াস কবীর বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঝটিকা মিছিলে জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

এ আর ইমন/ইমন দাশ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...