চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লাভ লেইনে আগুন লেগে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের ২টি ইউনিট ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
আগুনে ২টি পরিবারের ৪টি বসতঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ আর ইমন/চট্টলা২৪

