বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো: জেলা প্রশাসক

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক নির্মিত নগরের কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন,”আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো।”

জেলা প্রশাসক বলেন, “আমরা বিজয়ের ৫৪ বছরে পা দিয়েছি, স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানিয়েছি। ৭১এর চেতনাকে ধারণ করে জুলাই ২৪ এর বিপ্লবের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো।” তিনি চট্টগ্রামে একটি স্থায়ী স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর নির্মাণ করার পরিকল্পনার কথা জানান।

এর আগে ভোরের আলো ফোটার সাথে সাথে বিজয় দিবস উপলক্ষে কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। এসময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার জনাব নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...