বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যতদিন দরকার হবে, অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে

নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে, অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারাদেশের সংস্কার।

এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে, অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে।

সাইবার আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনের শিকার আমি নিজেও। অতএব এই আইনটিকে ভালোবাসার কোনো কারণ নেই।

প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি ফুলকোর্ট সভা ডেকেছিলেন। এটি ঠিক করেননি।”

এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে সচিবালয়ে আসেন আসিফ নজরুল। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...