Sunday, 8 November, 2026

এসএসসি পরীক্ষা-২৫’র রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈ-সা-বি উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনপূর্বক নতুন রুটিন প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশনের আহবায়ক মায়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ধনঞ্জয় ত্রিপুরার সঞ্চলনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কৃতিত্ব চাকমা সাধারন শিক্ষার্থীদের পক্ষে অনিন্দা চাকমা প্রমুখ।

এসময় বক্তারা (১২-১৬) এপ্রিল ৫ দিন সকল প্রতিষ্ঠান ছুটির দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...