বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আ’লীগে কর্মীকে যুবদলে ভিড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আধিপত্য বিস্তার ও স্বৈরাচার আওয়ামীলীগে এক কর্মীকে দলে ভিড়ানোকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের ৪ জনের অধিক নেতা কর্মী আহত হয়েছেন। বুধবার(১৮ ডিসেম্বর) বিকেলে ভাটিয়ারী হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় বাসিন্দা সফিউল আজম নয়ন, ভাটিয়ারী ৬নং ওয়ার্ড যুবদলের সহ সম্পাদক আশরাফ উদ্দিন রুমন, ইউনিয়ন ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝিকু ও বিএনপি নেতা মিজানুর রহমান তাজু।

  • ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক বহিষ্কার 

    ছবি- বহিষ্কারকৃত ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝিকুক

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সু-নিদিষ্ট অভিযোগে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝিকুকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রদল ভাটিয়ারী শাখার সভাপতি ইয়াকুব আলী বাবুল ও সাধারণ সম্পাদক শওকত আলী স্বাক্ষরিত প্রেরিত পত্রে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার অহিদ উদ্দিনের সহযোগী আওয়ামীলীগের কর্মী জনৈক মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তি বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় সরকারি নানা সুবিদা নিয়েছিলো। স্বৈরাচার সরকার পতনের পর মামুন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান তাজুর হাত ধরে বর্তমানে বিএনপির নানা কর্মসূচীতে অংশ গ্রহণ করে বিএনপি নেতা পরিচয় দিচ্ছে। এতে প্রতিবাদ মুখর হয়ে উঠে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ঝিকু।

বুধবার দুপুরে স্থানীয় হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন স্থানে মামুন আওয়ামীলীগ থেকে যুবদলে আসা নিয়ে তাজু ও ঝিকুর মধ্যে কেথা কাটাকাটি হয়। তা মারামারিতে রূপ নেয়। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মি ও লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো. আরিফুল ইসলাম ঝিকু বলেন, স্বৈরাচারের দোসরদের দলের ভিড়ানোর নিয়ে তাজুর সঙ্গে কথা কাটাকাটির এক পযায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আমিসহ কয়েকজন দলের নেতা কর্মি আহত হই।

আহত বিএনপি সমর্থক মিজানুর রহমান তাজুর ভাই মোস্তাফিজ রহমান বলেন, তাজুর উপর হামলাকারীরা আওয়ামীলীগের দোসর। তারা পরিকল্পিতভাবে হামলা করেছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিুবর রহমান বলেন, দুই পক্ষের মারামারি হয়েছে বলে শুনেছি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ আর ইমন/ মোসলেহ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...