বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের শত বছরের ঐতিহ্যবাহী জাফরনগর অপর্নাচরণ উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার(২০ ডিসেম্বর) বেলা তিনটায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩২ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও সীতাকুণ্ড পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন জামশেদ ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় ও সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহবায়ক জাগির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল মুনছুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরি, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফান্ডের আহ্বায়ক জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাবেক কাউন্সিলর সেলিম উদ্দিন, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোবারক হোসেন জামশেদ বলেন,”শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠাতব্য প্রথম খেলায় নির্মল স্মৃতি সংসদ (জাফর নগরকে) ১-০ গোলে পরাজিত করে কুসুমপুর একাদশ (পটিয়া) জয়লাভ করে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ৩৫ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্সআপ দলকে বিশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়া প্রতি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হবে।”

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...