বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে ফেনীর লালপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুল করিম সাঈদী (৫২) চকরিয়া পৌরসভার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সাঈদী চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি হাসিনা আহমেদের গাড়ি বহরে হামলা, নাশকতা এবং অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলার আসামি।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর আভিযানিক দল ফেনী জেলার সদর লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...