সন্দ্বীপ প্রতিনিধি: ৬০ মৌজা সন্দ্বীপবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দাও, দিতে হবে- এ শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের সন্দ্বীপে নদী সিকস্তি পুনর্বাসন সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত সভায় সমিতির গঠনতন্ত্র প্রকাশসহ আগামী ২ বছরের জন্য সমিতির কমিটি গঠন করা হয়।
এতে অধ্যাপক খালেদ মাহমুদ কে সভাপতি ও আজমত আলি বাহদুর কে সাধারণ সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি’র কমিটি গঠন করা হয়।
সভায় অধ্যাপক খালেদ মাহমুদ সভাপতিত্বে ব্যাংকার মোস্তফা হায়দার ও কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবাক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজমত আলি বাহদুর, ব্যাংকার নাজিম উদ্দিন, শিক্ষক বাবু বিষ্ণুপদ রায়, মো. মিজানুর রহমান, নাজিম উদ্দীন, এ,কে,এম হুমায়ুন কবির চৌধুরি, মাস্টার আকবর হোসেন, ছাত্র নেতা রেজাউল করিমসহ অনেকে।
বক্তারা ৬০ মৌজা সন্দ্বীপবাসীর আইনসম্মত অধিকার এবং ১৯৫৪ সালের চট্টগ্রাম – নোয়াখালী জেলা সীমারেখা সন্দ্বীপবাসীর কাছে একমাত্র গ্রহণযোগ্য সীমারেখা বলে দাবি রাখেন । এবং এ দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোড় দাবিও জানান তাঁরা।।
এ আর ইমন/পুস্পেন্দু/চট্টলা২৪

