জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গত ১০ নভেম্বর গণমাধ্যমকে জানান, শেখ হাসিনাসহ অভিযুক্ত পলাতক ব্যক্তিদের ইন্টারপোলের সহায়তায় গ্রেফতারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাকে গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি এখনো সেখানে অবস্থান করছেন।
সরকার জানিয়েছে, পৃথিবীর যেকোনো দেশেই অবস্থান করুন, পলাতক ফ্যাসিস্ট চক্রের সদস্যদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

