বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৩১ডিসেম্বর জুলাই ঘোষণা হচ্ছে না, তবে শহীদ মিনারে কর্মসূচি হবে

চট্টলা২৪ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আগামীকাল ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ডাকা জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এদিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।

তিনি জানান, ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আগামীকাল সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহীদ মিনারে- আমরা বিপ্লবীরা একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।

আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্ন করলে মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যে আবার বেরিয়ে যান।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...