বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের কুইদ্দারটেক এলাকার রশিদ আহমদ মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিল্কভিটার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওসি মুহাম্মদ শরীফ জানান, ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্টের ঘটনার পর থেকেই নাজিম উদ্দীন আত্মগোপনে ছিলেন। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...