বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সেনাবাহিনীকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ : ড.ইউনূস

রবিবার (৫ জানুয়ারি) রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন সমাপনী বক্তব্যে ড. ইউনূস এ আহ্বান জানান, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত।

অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস এবং সার্ভিসেস অংশ নেয়। এছাড়াও, মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে।

এরআগে, ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলায় সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন। ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন।

প্রধান উপদেষ্টা অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে উল্লেখ করেন।

ডেস্ক রিপোর্ট/পি সি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...